ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস

ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদনে সহায়তা প্রদানের জন্য আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনার জন‌্য সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে (এসজিজিএস) দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এইসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদনে সহায়তা প্রদানের জন্য আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনার লক্ষ্যে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস নামক প্রতিষ্ঠানটিকে নিয়োগ প্রদান করেছে।

এই নিয়োগের প্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর হতে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস কলকাতা এবং শিলিগুড়িতে নিম্নলিখিত ঠিকানায় তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিচালনা করবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে, সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায়।

অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

উপ-হাইকমিশন সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যের ভিসা আবেদনকারীদের নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ ক‌রে‌ছে।

এর আগে, পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামে একটি বেসরকারি সংস্থা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস

আপডেট সময় ০৮:০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬