ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী?

ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে চলে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,‘এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি..? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন। উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুক।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ু অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।

নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ প্রদানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।

কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী?

আপডেট সময় ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬