ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্টামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার Logo সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo সুরা নাবায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে Logo হাসিনা বিমানে, নাকি হেঁটে আসবেন, আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে Logo সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা Logo শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ Logo পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাবেক মেয়র সাঈদ খোকন আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তা হওয়ার ঘটনাকে অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাঈদ খোকন আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার ঘটনা এবং দেশে মব সংস্কৃতি এখনো দৃশ্যমান থাকার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আমরা ব্যক্তিগতভাবে এটাকে খুবই অনুচিত, অন্যায় বলে মনে করি।

তিনি বলেন, যেকোনোভাবে কেউ অন্যায়ের শিকার হলে সেই সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে অবশ্যই বিচারের আওতায় যেতে পারেন। তিনি আইনের আশ্রয় নিতে পারেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি যেহেতু আইনজীবী আর তিনি এ ব্যাপারে যদি সংক্ষুব্ধ হন তাহলে সেটার ব্যাপারে তিনি আইনি সহায়তা নিতে পারেন।

এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমে হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করি এগুলো বিচারালয়ে সিদ্ধান্ত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্টামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬