ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট Logo ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা: ড. ইউনূস Logo বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির Logo বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে Logo টেস্টে বাংলাদেশের চার পেসার খেলানো নিয়ে যা বললেন কোচ

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

জোহানেসবার্গে এই বাংলাদেশই কি বিপদে পড়েও ঘুরে দাঁড়িয়ে চারশ রান করেছিল? সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে তাদের ব্যাটিং বিভীষিকার পর তা বিশ্বাস করতে কষ্ট হওয়ারই কথা। মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছন্নছাড়া ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম দিনেই হারিয়েছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে ভরাডুবি হয়েছে তাদের।

ইনজুরি থেকে ফিরে ছয় ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রোটিয়া পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন আনরিখ নর্কিয়ে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনও নিয়েছেন তিনটি করে উইকেট। নর্কিয়ে জানালেন, তিনি ও তার সতীর্থ ফাস্ট বোলাররা টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে সহজ পথেই এগিয়েছেন।

নর্কিয়ে বললেন, ‘এখন পর্যন্ত উইকেট ধীরগতির ছিল, আশা করি সামনে আরও দ্রুতগতির হবে। তারা যেন খেলে, আমরা সেভাবেই বল করতে চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম তারা যেন সামনে এগিয়ে এসে খেলে।’

তিনি আরও বললেন, ‘পিচের কন্ডিশন অনুকূলে থাকলেও তার সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ নয়। কিন্তু আমাদের আসল চেষ্টা ছিল ছন্দ ধরে রেখে এগিয়ে যাওয়া। আমরা সবকিছু সহজ রাখতে চেষ্টা করেছি।’

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা বললেন এই পেসার, ‘আপনাকে যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং ম্যাচ যত এগোবে, উইকেট যত দ্রুতগতির হবে কিংবা পরিস্থিতি অনুযায়ী যাই ঘটুক না কেন, আপনাকে যতখানি সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’ দলের কৌশল সম্পর্কে নর্কিয়ে বললেন, ‘শুধুমাত্র পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টিকোণ থেকে আমাদের চেষ্টা ছিল যতক্ষণ সম্ভব সঠিক জায়গায় বল রাখা।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

আপডেট সময় ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬