ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট Logo ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা: ড. ইউনূস Logo বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির Logo বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে Logo টেস্টে বাংলাদেশের চার পেসার খেলানো নিয়ে যা বললেন কোচ

টেস্টে বাংলাদেশের চার পেসার খেলানো নিয়ে যা বললেন কোচ

বাংলাদেশ দলের একাদশে সবশেষ ৪ পেসার কবে ছিল? উত্তর খুঁজতে ২৬ বছর পেছনে ফিরে যেতে হবে। এত বছর পর সেঞ্চুরিয়নে আবারও দেখা গেল ৪ পেসারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা জানিয়েছেন কারণ।

হাসান মাহমুদ ইনজুরিতে ছিটকে যাওয়ার পর বাংলাদেশের পেস বোলিং আক্রমণে ছিলেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। চার পেসার প্রসঙ্গে মাকেতা বলছিলেন, ‘আমাদেরও চার পেসার রয়েছে। এখানে উইকেটে ঘাস রয়েছে, যে কারণে কেশবের মত স্পিনার একাদশে ছিল না। এই উইকেটে পেস এবং বাউন্স রয়েছে ভালো। এসব কারণেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা (চার পেসার খেলাব একাদশে)। আশা করি এগুলো কাজে লাগাতে পারবে আমাদের পেসাররা। আজকের দিনটা বেশ হতাশাজনক ছিল। ভালো জায়গায় বল করতে হবে, যে কাজটা আজকে আমরা করতে পারিনি। কালকে এসে আরও ভালোভাবে উইকেটের ফায়দা কাজে লাগাতে পারব বলে আশা করছি। ভালো জায়গায় বল করে যেতে পারলে পুরস্কার মিলবেই। এগুলোই আমাদের লক্ষ্য।’

দলকে বার্তা দেওয়া নিয়ে তিনি জানান, ‘নিজেদের মাঝে কথা বলতে হবে সবাইকে। বার্তা যেরকমই হোক, দিন শেষে তো পারফরম্যান্স লাগবে। যত কথাই হোক পারফরম্যান্সটাই দরকার বেশি। কোচ হিসেবে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। আমাদেরকে আরও ভালো জায়গাতে যেতে হবে (দল হিসেবে)।’

লিটনের ইনিংস নিয়ে পরে মাকেতা বলেন, ‘লিটন আমাদের হয়ে এবারের চক্রে বেশ ভালো করেছে। সে দারুণ একজন প্লেয়ার। আমরা চাই সে রান করে যাক। মানসিকভাবে ভুল করেছে আজকে। সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। আশা করি সে রানে থাকবে। এমন আউট হলে তো আমাদের লাভ নেই। বাকি প্লেয়াররাও যেন তাদের কাজটা করতে পারে। তখন লিটনও নিজের কাজটা করতে পারবে।’

লিটন চাপে পড়ছেন বললেন মাকেতা, ‘এত দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেললে লিটন বেশ চাপে থাকবে। ব্যাপারটা আদর্শ নয়, বিশেষ করে এমন কন্ডিশনে। এর ফলে লিটনের খেলাটাও ঠিকভাবে হবে না, সাথে আমাদেরটাও হবে না। তাই বাকি ব্যাটারদেরকেও দায়িত্ব নিতে হবে। বেশিরভাগ সময়ে লিটনকে চাপে থেকে ব্যাটিংটা চালিয়ে যেতে হচ্ছে। যতটা ভালোভাবে আমরা চাচ্ছি, ততটা ভালোভাবে ব্যাটিংটা হচ্ছে না।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

টেস্টে বাংলাদেশের চার পেসার খেলানো নিয়ে যা বললেন কোচ

আপডেট সময় ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬