ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট Logo ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা: ড. ইউনূস Logo বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির Logo বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে Logo টেস্টে বাংলাদেশের চার পেসার খেলানো নিয়ে যা বললেন কোচ

হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়!

সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন বাজেভাবে শুরু করে বাংলাদেশ দল। বৃষ্টিভেজা দিনে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে তারা। এরপর ব্যাটিংয়ে নেমে লিড নেওয়ার একেবারে কাছে দক্ষিণ আফ্রিকা। বলার অপেক্ষা রাখে না, শুরুতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা।

বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ‍৮৮ রানে দিন শেষ করেছে। অথচ দুটি উইকেট বাংলাদেশ পেতে পারত। ১১তম ওভারে খালেদ আহমেদের বলে জুবায়ের হামজা জীবন পান। প্রথম স্লিপে দাঁড়ানো তাওহীদ হৃদয় ক্যাচ ছাড়েন। তাই বাংলাদেশকে এক উইকেট নিয়েই দিন শেষ করতে হয়েছে।

সম্প্রতি দারুণ ফর্মে আছেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ রান করে বাংলাদেশের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স করেন তিনি। এছাড়া ডানহাতি এই ব্যাটার ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখে জোহানেসবার্গেও প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান। কিন্তু সেঞ্চুরিয়নে অন্যদের মতো তিনিও ব্যর্থ হলেন। তারপর করলেন ক্যাচ মিস। তার ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা বলেন, ‘সে (হৃদয়) ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিল। আমার মনে হয় ব্যাটিংটা যে ভালো হয়নি, এটা তার মাথায় ঘুরছিল (তাই ক্যাচ মিস করেছে)। বাকি ব্যাটাররাও মনে হয় ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই চিন্তা করছিল। ব্যাপারটা হতাশাজনক আসলে। তবে আশা করছি সবাই ঘুরে দাঁড়াবে।’

৪২ বলে ১৯ রান করেছেন হৃদয়। বাংলাদেশের সহকারী কোচের মতে ,তার ওই হতাশাজনক ব্যাটিংয়ের প্রভাব পড়েছিল ফিল্ডিংয়েও। তিনি আরও যোগ করলেন, ‘সবাই তো ক্যাচ মিস করে। সে তখনও ব্যাটিংটা নিয়েই ভাবছিল মনে হয়। নিজের শট নিয়েই ভাবছিল। দল হিসেবে সবাই হতাশায় ছিল। এরকম ব্যাটিং তো কারও প্রত্যাশাতেই ছিল না।’

পুরো দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। মাহফিজুল ইসলাম রবিন সর্বোচ্চ ২৩ রান করেন। মুমিনুল হক করেন ১৮ রান। দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে মাকেতা বলেন, ‘আসলে আমাদের জন্য অনেক হতাশাজনক দিন ছিল। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক, কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না। প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই ভালো খেলেছিল। সবাই অনেক নিবেদন দেখিয়েছিল, আমাদেরও ভালো লেগেছে। সেখান থেকেই আগাতে চেয়েছিলাম। এমন কিছু চাইনি অবশ্যই।’

মাকেতা বলে গেলেন, ‘এমন উইকেটে আমাদেরকে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। টেকনিক্যাল ব্যাপারটা আছে সবার মাঝেই, আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে সবাইকে। বাংলাদেশ আসলে এখানে অত বেশি টেস্ট ক্রিকেট খেলেনি। এখানে এত দেরিতে টস হওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয়েছে। আমার মনে হয় মানসিকভাবে ব্যাপারটার জন্য আমার প্রস্তুত ছিলাম না, কিছুটা পিছিয়ে ছিলাম। এসবেরই খেসারত দিতে হয়েছে। ব্যাপারটা অনেক হতাশাজনক।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়!

আপডেট সময় ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬