ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ Logo ঢাকা থেকে ইস্তাম্বুল : ওমান হয়ে তুরস্ক ভ্রমণের এক দীর্ঘ যাত্রা Logo ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে Logo ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা Logo ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ

ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৬ ও ২০৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০০ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে এক হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

আপডেট সময় ০৬:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬