ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের Logo সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান Logo নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর…

যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তায় উত্তাল হয়ে উঠেছে ইউরোপ। ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল, জার্মানি ও যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ। বিশ্লেষকদের মতে, এসব আন্দোলন কেবল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ নয়, বরং ইউরোপের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার গভীর সংকটের বহিঃপ্রকাশ।

ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি, শিক্ষকসংকট ও জরাজীর্ণ শ্রেণিকক্ষের প্রতিবাদে আন্দোলন করছেন। স্পেনে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ৭০ বছরের বসতবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। একটি বিনিয়োগ তহবিল বাড়িটির মালিকানা নেওয়ার পর তার ভাড়া ২৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। উচ্ছেদের দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।

ইতালির ৫০টি শহরে গত সপ্তাহে ১০ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। পর্তুগালে আবাসন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তাঁবু গেড়ে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক নিয়োগ সম্প্রসারণের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভে জলকামান ব্যবহার করেছে পুলিশ। যুক্তরাজ্যেও ২০ নভেম্বর ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই, তাদের যুদ্ধের জন্য নয়’ স্লোগানে আন্দোলনে নামেন হাজারো শিক্ষার্থী।

বিশ্লেষণে বলা হয়েছে, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে নিত্যপণ্যের দাম বাড়ছে। তবে সংকটের গভীরে রয়েছে কয়েক দশকের বাজারনির্ভর অর্থনৈতিক নীতি, করপোরেট একচেটিয়া আধিপত্য এবং সম্পদের অসম বণ্টন।

গত চার দশকে মুক্তবাজার অর্থনীতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সরকারগুলোর অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল করেছে। বিপরীতে বড় করপোরেশনগুলো অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনও ক্রমে মুনাফাভিত্তিক পণ্যে পরিণত হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক পরিকল্পনা, সরকারি বিনিয়োগ ও করপোরেট একচেটিয়া আধিপত্য ভাঙার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতির পরিবর্তে সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের তরুণদের আন্দোলন প্রচলিত অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের ক্রমবর্ধমান দাবিরই প্রতিফলন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪

যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ

আপডেট সময় ০৫:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬