ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে Logo দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি Logo দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে জবিতে র‍্যালি-সমাবেশ Logo মিস ইউনিভার্সে ইসরায়েলের সুন্দরী দিলেন শান্তির বার্তা Logo আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডিপ্লোমার ৪ পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তির সময়সূচি প্রকাশ Logo এআইয়ের লাগাম টানতে নতুন প্রস্তাব ওপেনএআইয়ের Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে জবিতে র‍্যালি-সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ‘নৈরাজ্যকে না’ শীর্ষক মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সমবেত হন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে আদালতের পাশের সড়ক দিয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেলিতে অংশগ্রহণকারীরা ‘বিপ্লব-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘নৈরাজ্যকে না বলি, সবাই মিলে দেশ গড়ি’, ‘নৈরাজ্যের দিন শেষ, গড়ব মোরা বাংলাদেশ’ এবং সবার আগে বাংলাদেশসহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতাকর্মী ও প্রতিনিধিরা।

সংহতি প্রকাশ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানায় জকসু।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি রাষ্ট্রীয়ভাবে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের বিভেদ-বিসম্বাদ ভুলে দেশের স্বাধীনতা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, কর্মচারী সমিতির নেতারা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ নৈরাজ্য বিরোধী কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

নৈরাজ্য বিরোধী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে জবিতে র‍্যালি-সমাবেশ

আপডেট সময় ১২:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬