ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জেমস বন্ড হয়ে কোন ঘড়ি পরতে পারেন রবার্ট প্যাটিনসন?

জেমস বন্ডের সঙ্গে ঘড়ির সম্পর্ক দীর্ঘদিনের। শন কনারির রোলেক্স সাবমেরিনার থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগের ওমেগা সিমাস্টার—প্রতিটি ঘড়িই পর্দায় বন্ডের স্টাইলের অংশ হয়ে উঠেছে। এবার ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের বন্ড হওয়ার আলোচনায় প্রশ্ন উঠেছে, তার হাতে দেখা যাবে কোন ব্র্যান্ডের ঘড়ি?

ফ্লেমিংয়ের উপন্যাসে বন্ডের হাতে ছিল রোলেক্স। শারীরিক ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে মানানসই মজবুত ঘড়ি হিসেবেই এটি বেছে নেওয়া হয়েছিল। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমায় শন কনারির হাতেও দেখা যায় রোলেক্স বিগ ক্রাউন সাবমেরিনার।

তবে ঘড়ির ব্র্যান্ডে বড় পরিবর্তন আসে ১৯৯৫ সালে। ‘গোল্ডেনআই’ সিনেমায় পিয়ার্স ব্রসনান প্রথমবারের মতো ওমেগা সিমাস্টার পরে পর্দায় হাজির হন। সিনেমার পোশাক পরিকল্পনাকারী লিন্ডি হেমিং মনে করেছিলেন, রয়্যাল নেভির কমান্ডার হিসেবে বন্ডের পরিচয়ের সঙ্গে ওমেগার নৌবাহিনীর ঐতিহ্য বেশি মানানসই। এরপর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে বন্ডের সঙ্গে ওমেগার সম্পর্ক বজায় রয়েছে। ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ক্রেগের হাতে ছিল বিশেষভাবে তৈরি টাইটানিয়াম ওমেগা সিমাস্টার।

তবে বিনোদনভিত্তিক সাময়িকি ভোগ-এর প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসনের পছন্দ কিছুটা আলাদা। তিনি বর্তমানে জেগার-লেকুলত্রে ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। ফলে বন্ডের দীর্ঘদিনের ওমেগা ব্যবহারের ধারায় পরিবর্তন আসতে পারে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

সোথবির গ্লোবাল হেড অব ওয়াচেস জিওফ হেস মনে করেন, বন্ডের জন্য একটির বদলে দুটি ঘড়ি ভালো হতে পারে। আনুষ্ঠানিক আয়োজনে প্যাটেক ফিলিপ ক্যালাত্রাভা এবং ঝুঁকিপূর্ণ অভিযানে রোলেক্স জিএমটি-মাস্টার টু ব্যবহার করতে পারেন তিনি। ধূসর ও কালো বেজেলের এই রোলেক্স ঘড়িটি সংগ্রাহকদের কাছে ‘ব্রুস ওয়েইন’ নামে পরিচিত।

হেসের মতে, নতুন প্রজন্মের বন্ডের সঙ্গে মানাবে এমন ঘড়ি দরকার, যা দেখতে আকর্ষণীয় হলেও খুব বেশি চোখে পড়ে না। তার ভাষায়, ‘এটি রোলেক্স, তবে বেশ আড়ালে থাকা এক ধরনের আভিজাত্য।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

জেমস বন্ড হয়ে কোন ঘড়ি পরতে পারেন রবার্ট প্যাটিনসন?

আপডেট সময় ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬