ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ

দেশের ক্রিকেটের ভিত শক্ত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা হাতে নিয়েছে তারা। যে কারণে বয়সভিত্তিক ক্রিকেটে প্রস্তুতির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা থাকা সাতটি শহরে বিসিবি একাডেমিগুলো চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিটা বছর চেষ্টা করব যেন একটা-দুইটা করে বাড়তে পারে।’

আগামী বোর্ড সভায় প্রস্তাবটি তোলা হবে। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। তামিম বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে চাই না। বরং তাদের সহযোগী হয়েই কাজ করতে চাই। তাদের আমাদের প্রয়োজন, কারণ তারাই ক্রিকেটার তৈরি করে। বিসিবি একাডেমিতে সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিয়ে আসা হবে।’

এই উদ্যোগের ব্যাখ্যায় তামিম আরও বলেন, ‘আমার কাছে সব সুযোগ-সুবিধাই আছে। মাঠ আছে, ইনডোর আছে, কোচ আছে। বিসিবির শুধু বল আর পোশাক দেওয়ার খরচ থাকবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ

আপডেট সময় ১০:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬