ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নবায়ন নিয়ে আলোচনা ছাড়াই শেষ হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। অথচ চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

এই চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সভা শেষ করেছে প্রতিবেশী বাংলাদেশ ও ভারত।

চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ সভা করে। সভায় গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে যৌথ কমিটি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপনের কথা রয়েছে।

যৌথ নদী কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিটি বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়। এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকায় তৃতীয় এবং সর্বশেষ বৈঠকটি হয়েছে।

বৈঠকে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

যৌথ নদী কমিশন বলেছে, যৌথ কমিটি ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণদল মোতায়েন, সেই দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং এসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে।

এসব কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়।

একই উদ্দেশ্যে আরেকটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদীতে সাইট পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।

চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার এই কমিটির নেই। এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সরকার পর্যায়ের বিষয়। ফলে গতকালের বৈঠকে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গঙ্গার পানিবণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়ে থাকে। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিলে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে প্রথমবারের মতো আলোচনার প্রস্তাব দেয়। জুনের সেই অনুরোধের উল্লেখ করে বাংলাদেশ আগস্টে আরেক দফা চিঠি দেয় ভারতকে। কিন্তু বাংলাদেশের সেই অনুরোধে সাড়া দেয়নি ভারত।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জেমস বন্ড হয়ে কোন ঘড়ি পরতে পারেন রবার্ট প্যাটিনসন?

নবায়ন নিয়ে আলোচনা ছাড়াই শেষ হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ

আপডেট সময় ১০:০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬