ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সোনার দামে রেকর্ড দরপতন

ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা। জানুয়ারির সর্বোচ্চ দাম থেকে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত সোনার দাম কমেছে ৩১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে রুপার দাম কমেছে ৬৪ দশমিক ২ শতাংশ।

রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিসাব অনুযায়ী, জানুয়ারিতে সোনায় ১০ লাখ টাকা বিনিয়োগ করলে শুক্রবার (২০ নভেম্বর) সেই সম্পদের মূল্য দাঁড়াত প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা। অর্থাৎ লোকসান হতো ৩ লাখ ১৫ হাজার টাকা।

অন্যদিকে, একই পরিমাণ অর্থ রুপায় বিনিয়োগ করলে মূল্য কমে দাঁড়াত প্রায় ৩ লাখ ৫৮ হাজার টাকায়। লোকসান হতো ৬ লাখ ৪২ হাজার টাকা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের বিক্রির চাপের কারণে মূল্যবান এই দুই ধাতুর দর কমেছে। তবে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা ভবিষ্যতে দাম বাড়ার পক্ষে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সোনা কিনতে চাইলে একবারে পুরো অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনা ভালো। তবে বাজারে আরও ৫ থেকে ১০ শতাংশ দরপতনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে সোনার দামে রেকর্ড দরপতন

আপডেট সময় ০৯:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬