ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ভবন বিধ্বস্ত, নিখোঁজ ১৪ Logo চার বছরের শিশুকে যৌ’ন নি’পীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের তাণ্ডব, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি Logo ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন Logo দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম Logo জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা Logo আমিরাতে লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত বাংলাদেশি ওয়াহিদ Logo রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুরে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগের ৮ জেলায় নতুন করে ৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে বিভাগটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আফজাল হোসেন (৫০)। তিনি রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আফজাল হোসেনের ভাতিজি খাদিজা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, সোমবার জ্বর নিয়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তার বড় চাচা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শানবার তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালে ভর্তির পর থেকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করতে পারেনি। হঠাৎ করে শনিবার রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তিনি মারা যান।

খাদিজা বেগম জানান, তাদের কেউই গত এক-দুই মাসে ঢাকায় যাননি। এমনকি কোনো আত্মীয়-স্বজনও বাসায় আসেনি। হঠাৎ করে রংপুরে ডেঙ্গু জ্বরে তার চাচার মৃত্যুতে এ রোগের প্রাদুর্ভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতেও দাবি জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে রংপুর জেলায় ৩০ জন, লালমনিরহাটে ১২, দিনাজপুরে ১০ এবং পঞ্চগড়ে ১২ জন রোগী রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৮৮১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৪ জন।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একইসঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, কোথাও যদি রোগীর চিকিৎসাসেবায় ঘাফলতি থাকে কিংবা অবহেলার অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

আপডেট সময় ০৪:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬