আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস) বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা।
শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম।
সম্মেলনে আধুনিক সার্জারির বিভিন্ন দিক, চিকিৎসায় নতুন উদ্ভাবন, গবেষণা, রোগীর সেবা ও চিকিৎসার মানোন্নয়ন নিয়ে চারটি বৈজ্ঞানিক অধিবেশনে প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।
বাংলা৭১নিউজ/আরএইচ
























