ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

বিশ্বজুড়ে সামরিক সংঘাতের বিস্তার, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। যুদ্ধকে ক্রমেই স্বাভাবিক বাস্তবতা হিসেবে গ্রহণ করতে শুরু করেছে বিভিন্ন দেশ। ইউক্রেন, লেবানন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়ার পাশাপাশি সামরিক প্রস্তুতিতেও জোর দিচ্ছে সরকারগুলো। আর এ প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব আরেকটি ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে।

যুদ্ধকে আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক উপাদান হিসেবে মেনে নেওয়া মানবসভ্যতার জন্য বড় বিপদের ইঙ্গিত। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধকে রাষ্ট্র পরিচালনার গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রত্যাখ্যান করার উদ্যোগ নিয়েছিল। লক্ষ্য ছিল, সামরিক শক্তির পরিবর্তে আন্তর্জাতিক আইন, কূটনীতি ও সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা। যুদ্ধ পুরোপুরি বন্ধ না হলেও দীর্ঘদিন ধরে আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা ও প্রতিরোধের অবস্থান বজায় ছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করলেও যুদ্ধ বন্ধ হয়নি। সানচেজের মতে, মিথ্যা অজুহাত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত ওই অভিযান ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়েছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ ও সন্ত্রাসবাদ বিস্তারের ক্ষেত্র তৈরি করেছে। ওই সংঘাত আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল ছিল।

এ পরিস্থিতি আমার নিজের দেশ স্পেনসহ প্রতিটি দেশের দায়িত্ব হলো এমন সরাসরি পদক্ষেপ নেওয়া, যা যুদ্ধ বাধানোর সক্ষমতাকে সীমিত করতে পারে।

এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে এক বিস্তৃত বহুপক্ষীয়তাবাদের ওপর, যাকে আমি বলি ‘ম্যাক্সিল্যাটারালিজম’ (সর্বব্যাপী বহুপক্ষীয়তা)। অর্থাৎ ছোট ও সাময়িক জোটের মধ্যে সীমাবদ্ধ না থেকে যত বেশি সম্ভব দেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা গড়ে তোলা। এর লক্ষ্য হলো যুদ্ধকে ক্রমে অবাস্তব, এমনকি অকল্পনীয় করে তোলা।

সামরিক সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা

যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থান তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগের সূচনা হয়েছিল ১৯২৮ সালের কেলগ-ব্রিয়াঁ চুক্তির মাধ্যমে। প্রথম পর্যায়ে ১৫টি দেশ এতে স্বাক্ষর করে। পরবর্তী সময়ে আরও কয়েক ডজন দেশ চুক্তিতে যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে চুক্তিটি সফল না হলেও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ প্রত্যাখ্যানের নীতিকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল।

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় ৫০টি দেশের প্রতিনিধিরা সান ফ্রান্সিসকোতে একত্র হন। তারা কেলগ-ব্রিয়াঁ চুক্তির নীতিগুলোকে আরও সুসংগঠিত করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাঠামোয় অন্তর্ভুক্ত করেন। জাতিসংঘ সনদে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ কিংবা শক্তি প্রয়োগের হুমকিকে নিষিদ্ধ করা হয়।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধের পরিবর্তে কূটনীতি ও সহযোগিতাকে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঠামো তৈরি করে। ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদও সামরিকবাদবিরোধী জনমত গড়ে তুলতে ভূমিকা রাখে।

তবে বর্তমান পরিস্থিতি সেই অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছে। উপসালা কনফ্লিক্ট ডেটা প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিভিন্ন দেশের সরকার ৬৫টি সক্রিয় সশস্ত্র সংঘাতে জড়িত ছিল। ২০১০ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্রায় ১২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবানন, সুদান ও ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত—সব মিলিয়ে আগ্রাসী সামরিক পদক্ষেপ আবারও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

একই সঙ্গে প্রতিরক্ষা খাতে ব্যয় দ্রুত বাড়ছে। সামাজিক ও উন্নয়নমূলক খাতের বরাদ্দের তুলনায় সামরিক খাতে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গত এক দশকে বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় ৪০ শতাংশের বেশি বেড়েছে। ডেনমার্ক, জার্মানি, জাপান ও নরওয়ের মতো দেশও সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কয়েকটি দেশ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালুর কথাও ভাবছে।

পারমাণবিক অস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশই নিজেদের অস্ত্রভান্ডার আধুনিকায়ন করছে। বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তিটিও কার্যকর রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র নেই—এমন কিছু দেশও নিজস্ব অস্ত্রভান্ডার গড়ে তোলার বিষয়টি বিবেচনা করছে।

প্রযুক্তিগত অগ্রগতিও যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সামরিক সক্ষমতাকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বয়ংক্রিয় সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। পারমাণবিক প্রযুক্তির সঙ্গে এআই যুক্ত হলে বিপর্যয়ের ঝুঁকি আরও ভয়াবহ হতে পারে। অস্ত্র তৈরির গতি যত দ্রুত বাড়ছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কূটনৈতিক উদ্যোগ তত দ্রুত এগোচ্ছে না।

যুদ্ধকে সমাধান হিসেবে দেখার প্রবণতা বিপজ্জনক

বিশ্বরাজনীতির পরিবর্তিত পরিস্থিতি দেশগুলোকে সহযোগিতার পরিবর্তে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা, আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা এবং উগ্র জাতীয়তাবাদের উত্থান সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। অতি ডানপন্থী রাজনৈতিক আন্দোলনগুলো আন্তর্জাতিক সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করছে, যেখানে এক দেশের অর্জনকে অন্য দেশের ক্ষতি হিসেবে দেখা হয়। ফলে পারস্পরিক সহযোগিতার জায়গায় প্রতিযোগিতা ও বৈরিতা প্রাধান্য পাচ্ছে।

যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া পক্ষগুলো প্রায়ই নিজেদের সামরিক অভিযানকে আত্মরক্ষা, মুক্তি, নিরাপত্তা কিংবা ঐতিহাসিক ন্যায়বিচারের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করে। প্রতিপক্ষকে শত্রু বা হুমকি হিসেবে তুলে ধরে আগাম হামলাকেও অনিবার্য বলে প্রচার করা হয়। কিন্তু এ ধরনের যুক্তি যুদ্ধের প্রকৃত পরিণতি আড়াল করতে পারে না।

যুদ্ধ কোনো দেশকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা দিতে পারে না। বরং একটি রাষ্ট্র আগ্রাসী সামরিক পদক্ষেপ নিলে আন্তর্জাতিক ব্যবস্থার সেই নিয়মগুলো দুর্বল হয়ে পড়ে, যেগুলো সব দেশকে নির্বিচার শক্তি প্রয়োগ থেকে সুরক্ষা দেওয়ার কথা। সংঘাত শুরু হওয়ার পর এর গতিপথও অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নতুন পক্ষ এতে জড়িয়ে পড়ে এবং যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এর সাম্প্রতিক উদাহরণ হলো ইরানকে ঘিরে চলমান সংঘাত।

যুদ্ধের ক্ষতি শুধু প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি সমাজের স্বাভাবিক কাঠামো ভেঙে দেয়, অর্থনীতিকে বিপর্যস্ত করে এবং মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভ ও বিভাজন তৈরি করে। ফলে যুদ্ধ শেষ হলেও নতুন সংঘাতের আশঙ্কা থেকে যায়। সবশেষে যুদ্ধ খুব কমই স্থায়ী শান্তি বয়ে আনে; বরং এটি ক্ষোভকে আরও গভীর করে এবং এমন বিভেদ তৈরি করে, যা ভবিষ্যতের সহিংসতাকে ইন্ধন জোগায়।

যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়ার প্রবণতা প্রতিরোধ করার দায়িত্ব পুরো বিশ্বের। নীরব থাকা মানে কাপুরুষতা ও অপরাধের সহযোগী হওয়া। স্প্যানিশ সমাজ তাদের অবস্থান স্পষ্ট করছে—প্রতি চারজন স্প্যানিশ নাগরিকের মধ্যে তিনজন যুদ্ধকে তাদের সবচেয়ে বড় ভয় হিসেবে চিহ্নিত করেছেন এবং এর চেয়েও বেশি মানুষ বিশ্বাস করেন যে আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন।

যুদ্ধ প্রতিরোধে স্পেনের অবস্থান

শুধু যুদ্ধের নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। যেসব পদক্ষেপের মাধ্যমে সামরিক সংঘাত শুরু ও অব্যাহত রাখা সহজ হয়, সেগুলো সীমিত করতে হবে। একই সঙ্গে আগ্রাসনের সঙ্গে জড়িত দেশগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির মুখোমুখি করতে হবে।

স্পেন তেমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা এবং পেশিশক্তিনির্ভর ব্যবস্থার মাঝখানে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক আইনগুলোকে স্পেন রক্ষা করেছে। গাজায় যুদ্ধের প্রথম দিন থেকেই স্পেন অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকেও সমর্থন করেছে স্পেন। আগ্রাসী কর্মকাণ্ডের জন্য কোনো রাষ্ট্র যেন বিনা পরিণতিতে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করা জরুরি।

একই নীতির অংশ হিসেবে ২০২৩ সাল থেকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রেখেছে স্পেন। এ বছর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

সামরিক ব্যয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সানচেজ। তাঁর মতে, একটি দেশের নিরাপত্তা কেবল অস্ত্র ও সামরিক শক্তির ওপর নির্ভর করে না। দারিদ্র্য কমানো, বৈষম্য দূর করা, নাগরিকদের সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

এ কারণে ন্যাটোর প্রস্তাবিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। প্রতিরক্ষা ব্যয়কে যৌক্তিক পর্যায়ে রাখার মাধ্যমে স্পেন সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অতিরিক্ত বিনিয়োগ করার আর্থিক সক্ষমতা ধরে রেখেছে।

বিশ্বব্যাপী সহযোগিতার বিকল্প নেই

তবু একটি দেশের একার প্রচেষ্টায় খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। যুদ্ধের রসদ বন্ধ করতে হলে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রয়োজন প্রকৃত বহুপক্ষীয়তাবাদের ওপর ভিত্তি করে একটি সম্মিলিত প্রচেষ্টা। এটিই একমাত্র কৌশল, যা আগেও কাজ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বহুপক্ষীয় ব্যবস্থা পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথেছিল।

তবে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। অনেক দেশ বহুপক্ষীয় উদ্যোগের পরিবর্তে নিজেদের স্বার্থে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আবার কিছু দেশ নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য সীমিত পরিসরে জোট গঠন করছে। কিন্তু এর সংকীর্ণতা ইতিমধ্যেই বিভক্ত আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও খণ্ডিত করে।

এ কারণেই আমাদের প্রয়োজন ম্যাক্সিল্যাটারালিজম। আন্তর্জাতিক সহযোগিতা তখনই শক্তিশালী হয়, যখন তা সর্বজনীন হয় বা সর্বজনীন হওয়ার আকাঙ্ক্ষা রাখে। তারপরও বিশ্বের একটি অংশকে বহুপক্ষীয় প্রচেষ্টার বাইরে রেখে দেওয়া মানেই ভবিষ্যতের সংঘাতের বীজ বপন করা।

বিশ শতকের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা নিখুঁত ছিল না। বিভিন্ন ক্ষেত্রে নিয়মের প্রয়োগে বৈষম্য ছিল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও অনেক সময় ধীরগতির ছিল। তা সত্ত্বেও এই কাঠামো না থাকলে বিশ্ব আরও বেশি সংঘাতময় হয়ে উঠত বলে মনে করেন তিনি। তাই বিদ্যমান প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়তে দেওয়ার পরিবর্তে সংস্কারের মাধ্যমে সেগুলোকে কার্যকর করা প্রয়োজন।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কারের প্রস্তাব

যুদ্ধকে ইতিহাসের পাতায় পাঠাতে হলে বৈশ্বিক প্রচারাভিযানের কেন্দ্রে থাকতে হবে বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।

প্রথমত, জাতিসংঘ এবং ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোয় প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আন্তর্জাতিক শান্তি রক্ষার প্রাথমিক দায়িত্ব যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত, তাই এর কাঠামো হালনাগাদ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাও কঠোরভাবে সীমিত করতে হবে, বিশেষ করে যখন নিরাপত্তা পরিষদ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের মতো গুরুতর বিষয়গুলো বিবেচনা করে। চূড়ান্তভাবে ভেটো প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা উচিত।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও—বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকে—একই চেতনায় কাঠামোগত পরিবর্তন আনা উচিত। উভয় প্রতিষ্ঠানে ভোটাধিকারের বণ্টন এখনো বিশ শতকের অর্থনৈতিক ভারসাম্যের প্রতিফলন ঘটায় এবং প্রথা অনুযায়ী সব সময় একজন ইউরোপীয় আইএমএফের এবং একজন আমেরিকান বিশ্বব্যাংকের নেতৃত্ব দেন। এই প্রথার অবসান হওয়া উচিত।

আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার হলো পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি সীমিত করার আন্তর্জাতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করা। এর কিছুটা নির্ভর করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর ওপর। তবে বৃহত্তর প্রচেষ্টায় সব দেশের অংশগ্রহণ প্রয়োজন। পারমাণবিক শক্তিধর নয়—এমন দেশগুলোর উচিত নিজেরা পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করা। একই সঙ্গে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে অস্ত্র কমাতে ও কূটনৈতিক সুরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণে উৎসাহিত করতে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করা।

এ ক্ষেত্রে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের সুযোগও রয়েছে। স্যাটেলাইট চিত্র, দূরনিয়ন্ত্রণ প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাস্তবায়নের বিষয়টি আরও স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এতে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা সহজ হবে।

সর্বশেষ অগ্রাধিকার হলো আন্তর্জাতিক বিচারব্যবস্থা যাতে আদালতের রায় কার্যকর করতে পারে, তা নিশ্চিত করা। কিছু দেশ যেমনটা করার চেষ্টা করছে, সেভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অকার্যকর করে দিলে বিশ্বের জঘন্যতম অপরাধগুলো কেবল বিনা বিচারেই পার পেয়ে যাবে। আইসিসি কর্তৃক অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়দানকারী রাষ্ট্রগুলোকে আইনি, কূটনৈতিক ও আর্থিক পরিণতির মুখোমুখি হতে হবে। যুদ্ধ শুরু করা এবং চালিয়ে যাওয়ার জন্য চড়া মূল্য দিতে হবে।

শান্তির ভিত্তি হতে হবে উন্নয়ন

যুদ্ধের দিকে বিশ্বের এই যাত্রা থামাতে হলে সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার প্রয়োজন। ছোট-বড় সব দেশকেই চোখ ফিরিয়ে নেওয়া কিংবা উত্তেজনা বৃদ্ধিকারী কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

চূড়ান্তভাবে যা যুদ্ধকে অকল্পনীয় করে তুলবে, তা হলো একটি ইতিবাচক শান্তি এজেন্ডা, যা নিরাপত্তাহীনতার মূল কারণগুলো দূর করে। দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ, লিঙ্গসমতা অগ্রসর করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দুর্যোগ–সহনশীলতা বাড়ানোর প্রতিটি পদক্ষেপই সহিংসতা সৃষ্টিকারী পরিস্থিতিগুলোকে প্রশমিত করে।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত, বড় পরিসরে এবং সহনীয় ব্যয়ে অর্থায়ন নিশ্চিত করতে হবে, যাতে কোনো উন্নয়নশীল দেশকে ঋণ পরিশোধ এবং নিজ দেশের জনগণের পেছনে বিনিয়োগের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হতে না হয়।

স্পেন তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে উন্নয়নকে স্থান দেওয়ার চেষ্টা করেছে। স্প্যানিশ সরকার জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) জোরালোভাবে সমর্থন করেছে। বহুপক্ষীয় প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্পেন জলবায়ু অর্থায়ন, বৈশ্বিক স্বাস্থ্য, লিঙ্গসমতা, খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষা উদ্যোগগুলোয় সমর্থন দিয়েছে। এসব উন্নয়ননীতি মূলত শান্তি প্রতিষ্ঠারই নীতি।

আইনি নীতিমালা এবং প্রকৃত বহুপক্ষীয়তাবাদের পেছনে বিশ্বকে ঐক্যবদ্ধ করার একটি বৃহত্তর প্রকল্পকে অবাস্তব মনে হতে পারে, কিন্তু যুদ্ধকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া মানবতাকে কীভাবে নরকে টেনে নামায়, তা আমরা দেখেছি। আমাদের প্রজন্মের সামনে প্রশ্ন হলো, আমরা কি আইনের শাসন রক্ষা করব, নাকি পেশিশক্তির শাসনে ফিরে যাওয়ার সুযোগ দেব?

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

আপডেট সময় ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬