সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের চাচাতো ভাই কবিরের রাজিব মিয়া অভিযোগ করে বলেন, ৪-৫ জনের একটি দল বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাংলা৭১নিউজ/জেএস





















