ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩৪

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকাটি গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের দাবি, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে পরিচালিত এ অভিযানে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নেন। এদিকে হাইতির বিভিন্ন এলাকায় গ্যাংগুলোর নিয়ন্ত্রণ ভাঙতে অভিযান জোরদার করেছে জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হাইতির জাতীয় পুলিশ সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় অভিযান চালানোর ভিডিও প্রকাশ করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্যাংবিরোধী একটি বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। ওই বাহিনীতে ভেক্টাস গ্লোবালের সদস্যরাও রয়েছেন। বেসরকারি এই নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স। তিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা।

অভিযানে আর কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা বলেছে, হাইতিতে অবস্থানরত এল সালভাদরের প্রায় আড়াই হাজার সেনার কেউ এ অভিযানে অংশ নেননি।

মার্তিসাঁ এলাকাটি এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত, যা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর যোগাযোগ স্থাপন করেছে। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ শুরুর আগে প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করতেন।

২০২২ সালের জুলাইয়ে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সহিংসতার কারণে অন্তত ১৯ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।

এরপর থেকে কেউ ওই সড়ক ব্যবহার করতে চাইলে সশস্ত্র গোষ্ঠীগুলো অর্থ দাবি করত। আবার সড়ক দিয়ে চলাচলের চেষ্টা করা গাড়িগুলো লক্ষ্য করেও গুলি চালিয়েছে তারা। ফলে শহরে পণ্য আনা-নেয়া কঠিন হয়ে পড়ে।

এদিকে জাতিসংঘের সমর্থনপুষ্ট গ্যাং দমন বাহিনী জানিয়েছে, কয়েক মাস ধরে রাতের টহল এবং গ্যাং সদস্যদের অবস্থান শনাক্তের প্রচেষ্টার পর তারা তাবারে এলাকায় অভিযান জোরদার করছে।

এক্সে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। শুধু গ্যাংগুলোকে এলাকা থেকে সরিয়ে দেয়া নয়, বরং জনবসতিতে তাদের নিয়ন্ত্রণ ভেঙে দেয়া, দখল করা এলাকা পুনরুদ্ধার করা এবং তাদের ফিরে আসা ঠেকানো।’

দেশটির মধ্যাঞ্চলীয় আর্টিবোনাইট অঞ্চলে ন্যাশনাল রুট ৫-এর ওপর থেকে ব্যারিকেড সরানো এবং গ্যাং সদস্যদের খনন করা পরিখা ভরাটের সময় তাদের সেনাদের ওপর গুলি চালানো হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। গ্রোস-মর্ন শহরের উত্তরে এ অভিযান চালানো হচ্ছিল।

এক্সে দেয়া হালনাগাদ তথ্যে বাহিনীটি জানায়, ‘অভিযানের সময় গ্যাং সদস্যরা জিএসএফের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বাহিনীর সদস্যরা পাল্টা ব্যবস্থা নেন এবং তাদের পিছু হটতে বাধ্য করেন।’

এদিকে মার্তিসাঁ এলাকায় পুলিশের এই অভিযান এমন এক সময়ে হলো, যখন এল সালভাদরের সেনারা হাইতির পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছেন। গত ১৮ অক্টোবর পোর্ট-অ-প্রিন্সের কাছে অতর্কিত হামলার পর নিখোঁজ হওয়া এল সালভাদরের বিমান চলাচল বিভাগের চার প্রযুক্তিবিদকে খুঁজে বের করতে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে প্রথমে সেনা পাঠিয়েছিলেন।

নিখোঁজ চারজনকে খুঁজে বের করার অভিযান দিয়ে শুরু হলেও পরে তা হাইতির গ্যাংগুলোর বিরুদ্ধে আরও বড় পরিসরের অভিযানে রূপ নিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইতিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩৪

আপডেট সময় ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬