ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা Logo হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। তিনি বলেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, কয়েকটা গাড়ি-বাড়ি পুড়াইয়া আপনারা চলে আসবেন। তাই জাতীয়তাবাদী দলের সৈনিকেরা, এই আইনজীবীরা কোনোদিন, বরদাশত করবে না।

তিনি বলেন, আজকের দিনে বলতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দলই না। একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ গোষ্ঠী আপনাদের মনে আছে ২০০৮ সালে লগি বৈঠা দিয়া মানুষকে হত্যা করেছে। একজন প্রধান বিচারপতি বলেছেন, এটা কোনো দল না। যে দল এইভাবে পিটিয়ে মানুষ মারে, যে দল এইভাবে আগুন করে রাজনীতি করে,সে দল কোনো দল হতে পারে না। তাহলে এটা কি? সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীর মোকাবিলা আমাদের সারা বাংলাদেশের আইনজীবীরা, বিশেষ করে আমার আইনজীবী ভাই ও বোনেরা, একাই প্রতিহত করতে পারে। তাই বলছি, এখনো সময় আছে সন্ত্রাসের পথ পরিহার করুন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন

আপডেট সময় ০৬:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬