ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি

কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ

কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

আপডেট সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬