ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে Logo ফের মা হচ্ছেন কিয়ারা Logo রংপুরে একে একে পুড়লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন Logo ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড Logo সঞ্জীব চৌধুরী : ১৯ বছর পেরিয়েও জ্বলছে শোকের আগুন

ফের মা হচ্ছেন কিয়ারা

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। এরই মধ্যে কিয়ারার সাধভক্ষণের বিশেষ একটি কেক ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। কেকের নকশায় নীল ও বেগুনি ফুলের আধিক্য দেখে অনেকের প্রশ্ন, এবার কি পুত্রসন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী?

কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠানেও অনাগত সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।

বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বের বিশেষ সময় উপভোগ করছেন কিয়ারা। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্বামী সিদ্ধার্থের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নেওয়াতেও কোনো কমতি রাখছেন না সিদ্ধার্থ। জানা গেছে, ২০২৭ সালের শুরুর দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ কেকের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। কেকটি তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। যদিও ছবিতে সিদ্ধার্থ-কিয়ারাকে দেখা যায়নি, তবে কেকের নকশাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিয়ারার ভক্তদের বিভিন্ন পেজ ও আলোকচিত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।

কেকটিতে সাজানো হয়েছে অসংখ্য নীল ও বেগুনি রঙের ফুল। তবে সেসব ফুলের ভিড়ে চোখে পড়েছে একটি গোলাপি ফুলও। আর এই একটি ফুলকে ঘিরেই শুরু হয়েছে নানা অনুমান। ভক্তদের ধারণা, নীল ফুলের আধিক্য পুত্রসন্তান আসার ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, এবার সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে আসতে পারে ছেলে।

অন্যদিকে গোলাপি ফুলটি দেখে ভিন্ন ধারণা করছেন আরেক দল। তাদের প্রশ্ন, নীল ও বেগুনি ফুলের মাঝে রাখা গোলাপি ফুলটি কি তবে কন্যাসন্তানের ইঙ্গিত?

কাজের ক্ষেত্রে কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে ‘টক্সিক’ ও ‘ওয়ার ২’ সিনেমায়। দুই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাগুলো। আপাতত মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে। দর্শকদের আগ্রহের পর ইতোমধ্যে ছবিটির দ্বিতীয় কিস্তির ঘোষণাও এসেছে। তবে আপাতত এই তারকা দম্পতির জীবনে সবচেয়ে বড় অপেক্ষা নতুন অতিথিকে ঘিরেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

ফের মা হচ্ছেন কিয়ারা

আপডেট সময় ১২:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬