ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন Logo ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড Logo সঞ্জীব চৌধুরী : ১৯ বছর পেরিয়েও জ্বলছে শোকের আগুন Logo বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান Logo আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, গ্রেপ্তার ৮ Logo যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা Logo মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, গ্রেপ্তার ৮

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বক্সের কাচ ও আসবাবপত্র। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি ছেড়ে চলে যান। বৃহস্পতিবার ফজরের সময় সেখানে এসে তারা আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা এবং ভেতরে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। একটি চেয়ার আগুনে পুড়ে যায়। ঘটনার পর থেকে বক্সটিতে বসে দায়িত্ব পালন করতে পারছেন না ট্রাফিক পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ বক্সটি আয়তনে ছোট। দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা মূলত বিশ্রামের জন্য এটি ব্যবহার করেন। দুর্বৃত্তরা পাথরের মতো একটি বস্তু ছুড়ে বক্সটির কাচ ভাঙে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।

জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, গ্রেপ্তার ৮

আপডেট সময় ১২:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬