ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতীয় রাজনীতির ‘আয়রন লেডি’ ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ Logo জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত Logo বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার Logo মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন Logo সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর Logo বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার Logo ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার Logo একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ, ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন Logo মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন

ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন।

পরে ভেতরে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে তারা সেখান থেকে চলে যান।

‎জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় রাজনীতির ‘আয়রন লেডি’ ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন

আপডেট সময় ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬