ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার Logo ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Logo প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক Logo বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী Logo আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে পা রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে উত্তরের এই সীমান্ত ঘেঁষা জেলায় এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটে বইছে উৎসবের আমেজ। স্থানীয়দের বুকভরা প্রত্যাশা জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে সাজসজ্জার কাজ। প্রিয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে আনন্দ মিছিল, সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক র‍্যালি হয়েছে। অন্যদিকে কালেক্টরেট মাঠে সমাবেশের জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে। শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের গোলচত্বরও সাজানো হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন। সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর জনসভায় বক্তব্য দেবেন তিনি। সবশেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘সামাজিক আন্দোলনে আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি শেষে বিকেল ৪টায় একই উড়োজাহাজে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, বুড়িমারী থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন চালু, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু এবং মোগলহাট স্থলবন্দর সচল করা। এ ছাড়া বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, সেখান থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন চালু, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি রয়েছে স্থানীয়দের।

লালমনিরহাটের ছাত্রদল নেতা নির্ঝর রহমান বলেন, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে আসছেন। নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের উৎসব বইছে। আমরা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছি। প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসবেন, আমরা তার দুটি কথা শুনবো। তিনি আমাদের অবহেলিত অঞ্চলের জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসবেন।

আদিতমারী উপজেলার যুবদল নেতা আব্দুল আহাদ বলেন, লালমনিরহাটের সাধারণ মানুষের দীর্ঘদিনের কিছু দাবি রয়েছে। এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়গুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি জেলার বেকারত্ব সমস্যা সমাধানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি রয়েছে। আমরা ১৯ তারিখ প্রধানমন্ত্রীর সমাবেশে উপস্থিত থাকবো। আশা করি তিনি আমাদের জন্য উন্নয়ন মুলক ঘোষণা প্রদান করবেন।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবেও বিভিন্ন বক্তব্যে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী এ সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে বরণ করে নিতে জেলাবাসী প্রস্তুত।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে কালেক্টরেট মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এ জেলার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘সবার আগে বাংলাদেশ’ লেখা প্রধানমন্ত্রীর কোস্টার বাসটি মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর এ সফর উত্তরের অবহেলিত এ জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ

আপডেট সময় ০৩:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬