ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার Logo ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Logo প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক Logo বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী Logo আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট যানজট কেটেছে। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে প্রায় ৭ কিলোমিটার এলাকায়।

খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা ঢাকা পোস্টকে বলেন, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুপুর ১টার দিকে ট্রাক ও ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬