ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুপার সাব’ ফর্বসের জাদুতে ১০ জনের পর্তুগালের রোমাঞ্চকর জয়

ম্যাচের ভাগ্য তখনো ঝুলে আছে সুতোয়। ওয়েলসের মাঠে সমতায় থাকা ম্যাচে জয় পেতে মরিয়া পর্তুগাল।

এমন সময় বদলি হিসেবে মাঠে নেমেই ব্যবধান গড়ে দিলেন কার্লোস ফর্বস।

দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করলেন ফর্বস। তার সেই গোলেই ১০ জনের পর্তুগাল পেল ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়। একই সঙ্গে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ‘এ৪’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করল পর্তুগিজরা।

কার্ডিফে ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল জমজমাট। ১১ মিনিটে জোয়াও নেভেসের চাপে নিজেদের ডি-বক্সের বাইরে বল হারান ওয়েলসের জশ শিহান। নেভেসের কাছ থেকে বল পেয়ে ব্রুনো ফের্নান্দেস ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন। তাতে এগিয়ে যায় পর্তুগাল।

তব লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। দুই মিনিট পরই সমতায় ফেরে ওয়েলস। হ্যারি উইলসনের শট পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ফিরিয়ে দিলেও ফিরতি বলে রুবিন কলউইলের পাসে সমতায় ফেরান ডেভিড ব্রুকস।

৪০ মিনিটে এবার এগিয়ে যায় ওয়েলস। মাঝমাঠ থেকে বল নিয়ে পর্তুগালের রক্ষণে ঢুকে পড়েন সরবা থমাস।

এরপর ঠান্ডা মাথায় নিচু শটে বল জালে পাঠান তিনি। তবে তিন মিনিটের ব্যবধানেই সমতা ফেরে পর্তুগাল। বাঁ প্রান্ত থেকে ত্রিনকাওয়ের উঁচু করে বাড়ানো ক্রসে দূরের পোস্টে পা ছুঁইয়ে গোল করেন পেদ্রো নেতো।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় পর্তুগাল। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত এক দৌড়ের পর নেতোর শট প্রতিহত হয় পোস্টে। তবে ৭০ মিনিটে আর ভুল করেনি সফরকারীরা। ব্রুনো ফের্নান্দেসের লম্বা পাস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বেন কাবাঙ্গো। তার হেড করা বল চলে যায় ডান দিকে। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন ফর্বস। ডি-বক্সে ঢুকে কাটব্যাক করে দূরের পোস্টের নিচের কোণ দিয়ে বল জালে পাঠান ক্রিস্টিয়ানো রোনালদোর ৭ নম্বর জার্সির নতুন মালিক।

তবে শেষ দিকে আবারও চাপে পড়ে পর্তুগাল। ৩ মিনিটের ব্যবধানে দুটি হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। জশ শিহানের পেছনে লাথি মারার পর ব্রেনান জনসনের বিপক্ষে দেরিতে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন তিনি। এতে শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় পর্তুগালকে। সংখ্যায় এগিয়ে থাকার সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেনি ওয়েলস। শেষ পর্যন্ত ‘সুপার সাবের’ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

রোনালদো পরবর্তী যুগে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরা পর্তুগাল গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে। ছয় ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট পর্তুগিজদের। অন্যদিকে আগেই ‘এ’ ও ‘বি’ লিগের প্লে-অফ নিশ্চিত করা ওয়েলসকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘সুপার সাব’ ফর্বসের জাদুতে ১০ জনের পর্তুগালের রোমাঞ্চকর জয়

আপডেট সময় ১২:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬