ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত Logo গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন Logo সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা

রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার

রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে পল্লবী ও মহাখালীতে আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজধানীর মিরপুরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন বাবন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, বাড্ডায় বাসে আগুনের বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনাতেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬