ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে Logo বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৫ Logo প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা Logo খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত Logo নিষিদ্ধ ছাত্রলীগ জবি শাখার সাবেক নেতা বাবুল গ্রেফতার Logo নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ Logo পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক। কোমরে রশি ও হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাবার জানাজায় তার উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

আশিকুর রহমান আশিক বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরিবার সূত্রে জানা যায়, ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে আগে থেকেই অসুস্থ থাকা আশিকের বাবা ব্যবসায়ী চিক্কু মিয়া (৬৫) আরো অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাবার মৃত্যুর পর তার জানাজায় অংশ নিতে আশিকের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। জেলা প্রশাসনের কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় তাকে বকশীগঞ্জে নিয়ে আসা হয়। সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক।

জানাজা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৭:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬