ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন প্রায় ৬ শতাধিক রোগী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট এম এ জি ওসমাসী মেডিক্যাল কলেজ ও জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো নিপা বিশ্বাস ও সাজেদা বেগম। তাদের দুজনের বয়স এক বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ বিভাগে মোট ১৬২৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

এদকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে।

এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩১৮ জন। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬