ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা ফুটপাতে থাকতে পারবে না। দোকানের সামনের বর্ধিত অংশ নিজ উদ্যোগে সরিয়ে নিতে তিনি মালিকদের নির্দেশ দেন। অন্যথায় সিটি করপোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করবে বলেও সতর্ক করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ডিএসসিসি উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা ফুটপাতে থাকতে পারবে না। দোকানের সামনের বর্ধিত অংশ নিজ উদ্যোগে সরিয়ে নিতে তিনি মালিকদের নির্দেশ দেন। অন্যথায় সিটি করপোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করবে বলেও সতর্ক করেন তিনি।

ডেমরার কোনাপাড়ার প্রধান সড়কের ফুটপাত দখল মুক্ত ও জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, আমি নাগরিকদের কাছে সিটি কর্পোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন এবং কোনো গাফিলতি পরিলক্ষিত হলে আমাদের অবহিত করবেন।

তিনি বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ।

অভিযানে স্থানীয় বাসিন্দারা প্রশাসকের কাছে তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন। এলাকাবাসীর অভিযোগ, উচ্ছেদ অভিযানের দু-এক দিন পরই ফুটপাত আবার দখল হয়ে যায় এবং সাধারণ মানুষের হাঁটার কোনো উপায় থাকে না। তারা কোনাপাড়া প্রধান সড়কের পাশে স্থায়ী ফুটপাত নির্মাণ ও দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।

উল্লেখ্য, ডিএসসিসির অঞ্চল-০৯ এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১.৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮,৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬