ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল Logo স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড Logo গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়া Logo চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধিদল Logo ‘আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত’

স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

উড়তে থাকা স্পেনকে মাটিতে নামাল ইংল্যান্ড। ১০ জনের দল নিয়েও স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে থমাস টুখেলের দল।

এই হারে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের টানা ৪৩ ম্যাচের অজেয় যাত্রার অবসান ঘটেছে।

রবিবার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ৬৩ মিনিটের সময় লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন সফরকারীরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন।

৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। এরপর ৭৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ফলে ম্যাচে ফেরার পাশাপাশি ইংল্যান্ডের ওপর চাপও বাড়ায় স্বাগতিকরা।

এদিকে ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইংল্যান্ড। স্পেনের একের পর এক আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় ধরে রাখে টুখেলের দল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার

স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

আপডেট সময় ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬