ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

শীতের আগমনী বার্তায় রাজধানী ঢাকা যেন ধুলার চাদরে আবৃত। রাস্তায় নামলেই চোখ জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। ভোগান্তির বড় কারণ রাস্তাঘাটের অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ি। সিটি করপোরেশনের অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে বহু সড়ক। অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যার পাশাপাশি চলাচলেও ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী।

গাড়ি গেলেই বাতাসে উড়ছে বালু। অথচ নেই পর্যাপ্ত পানি ছিটানোর পরিকল্পনা। তবে শুধু সিটি করপোরেশন নয়। অনিয়মের চিত্র সব জায়গায়।

বহুতল ভবন তৈরিতে মানা হচ্ছে না নির্মাণবিধি। খোলা ট্রাকে পরিবহন হচ্ছে বালু ও মাটি। রাস্তায় পড়ে থাকা আবর্জনায় ছড়াচ্ছে দূষণ।

বায়ুদূষণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাচ্চাটির মুখে মাস্ক না থাকায় কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখানে অনেক বাসা রয়েছে। বাসাগুলো বেশ ভালো হলেও মশা ও ধুলাবালির যন্ত্রণার কারণে কেউ ভাড়া নিতে চায় না। এখানে প্রচুর ধুলাবালি এবং রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে। এসব কারণে রিকশা চলাচলসহ দৈনন্দিন কাজে নানা ধরনের অসুবিধা হয়।’

চলতি বছর পরিবেশ বিশেষজ্ঞরা দিয়েছেন নতুন সতর্কবার্তা।

জানান, এল নিনোর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। সঙ্গে যুক্ত হয়েছে কম বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের মন্থর গতি।

এ বিষয়ে পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বিগত দশ বছরে আমরা বায়ুদূষণের যে পরিস্থিতি দেখে আসছি, তা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। যদিও আমরা লক্ষ্য করছি, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর মধ্যে রয়েছে গাছ লাগানো, জলাধার রক্ষা করা এবং বর্জ্য পোড়ানো বন্ধে সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনা ও ঘোষণা। এসব পদক্ষেপ মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে বায়ুদূষণ হয়তো কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বাতাসের এই বিষ ছড়াচ্ছে ঘরে ঘরে। বিপাকে শিশু এবং বয়স্করা।

এ প্রসঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন বলেন, বড়দের মাস্ক পরা উচিত। ছোটদের মধ্যে, বিশেষ করে স্কুলগামী শিশুরা বেশি আক্রান্ত হয়।

এ সময় স্কুলগামী শিশুরা মাস্ক পরে বাইরে যেতে পারে, যা একটি ভালো পদক্ষেপ। এ ছাড়া মার্কেটের মতো জনসমাগমপূর্ণ স্থানে ছোট শিশুদের নিয়ে না যাওয়াই ভালো।

পরিস্থিতি সামলাতে নানা পরিকল্পনার কথা বলছে ডিএসসিসি। ভবন নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘কিছু ট্রাক বিদেশ থেকে আনার জন্য আমরা ইতিমধ্যে চিন্তাভাবনা করছি এবং এ জন্য টেন্ডারও করেছি। ট্রাকগুলো এলে বালু, গুঁড়োসহ অন্যান্য ময়লা শুষে নিয়ে যেতে পারব। এতে কাজটি করতে সুবিধা হবে। আর যেসব জায়গায় পানির ব্যবস্থা নেই, সেসব জায়গায় আমরা পানির ব্যবস্থা করব।’

রাজধানীর এই ধুলাবালি কেবল শহরের পরিবেশ নষ্ট করছে না, কেড়ে নিচ্ছে মানুষের স্বাভাবিক শ্বাস নেওয়ার অধিকারও।

প্রতি বছর শীত এলেই যে প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটে, কিন্তু কার্যকর উদ্যোগের অভাবে ধুলোর রাজ্য থেকে মুক্তি মেলে না ঢাকাবাসীর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

আপডেট সময় ১০:১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬