ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে দেশের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় ১২ দিনে অন্তত ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮৫ জন।

শনিবার এক বিবৃতিতে তাইজ মানবাধিকার কেন্দ্র জানিয়েছে, হতাহতদের মধ্যে ৪৩ শিশু ও ১৯ নারী রয়েছেন। নিহতদের মধ্যে ১৩ শিশু ও তিন নারী রয়েছেন। গত ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসব হামলায় আহত ৮৫ জনের মধ্যে ৩০ শিশু ও ১৬ নারী। হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, গোলাবর্ষণ, স্নাইপারের গুলিবর্ষণ, সরাসরি গুলি ও স্থলমাইনের বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, তিনটি বড় হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা স্থানীয় বাজারে হামলায় মোট ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদের অপহরণ, বাড়িঘরে অভিযান ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মানুষের ব্যক্তিগত সম্পত্তি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযানের লক্ষ্য অর্জনে সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির ভাষ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং রাজধানী সানা পুনর্দখল করা।

গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ বেড়েছে।

বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছের তাইজ প্রদেশে লড়াই তীব্র হয়েছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল থেকে চলা আপেক্ষিক শান্তির অবসান ঘটেছে এবং দেশটির মানবিক সংকট আরো গভীর হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে হুতিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে। ফলে দীর্ঘদিন ধরে দেশটিতে সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত

আপডেট সময় ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬