গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল রাফিনিয়ার। আজ (১৪ নভেম্বর) জাপানের বিপক্ষেও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের নেতৃত্বে খেলতে নেমেছে সেলেসাওরা।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫মিনিটে ব্রাজিল-জাপান ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শুরু হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ২৫ মিনিট চলছিল। জাপান ২-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে প্রবল চাপে ফেলেছে।
১৫ মিনিটে দলকে প্রথমবার এগিয়ে দিয়েছেন ‘জাপানি মেসি’খ্যাত তাকেফুসা কুবো।
১৯ মিনিটে দ্বিতীয় গোল করেছেন কেইতো নাকামুরা।
ব্রাজিলের একাদশ
গোলকিপার : পেদ্রো মরিস্কো
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ওয়েসলি, জাইর কুনিয়া, কার্লোস অগুস্তো
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, আন্দ্রে লুইজ, ব্রুনো গিমারায়েস
ফরোয়ার্ড: রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও
বাংলা৭১নিউজ/আরএইচ



























