ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিসাচক্রের চার শতাধিক সদস্য দেশে সক্রিয়

উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে দেশে সিসা-মাদক আনছে আন্তর্জাতিক চক্র। সারা দেশে ছড়িয়ে পড়েছে এই মাদক কারবারের নেটওয়ার্ক।

চক্রটিতে রয়েছে চার শতাধিক সদস্য, যাঁদের বেশির ভাগই অভিজাত পরিবারের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কেনাবেচা, আর বাসাবাড়ি ও হোটেলে বসছে সিসার আসর। সর্বশেষ মসলার আড়ালে আমদানি করা ৩০ কেজি সিসাসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্র জানায়, গত তিন মাসে চক্রটির কাছ থেকে ১০৩ কেজির বেশি সিসা জব্দ করা হয়েছে।

এর আগে ৬৫ কেজি সিসাসহ দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় অভিযান চালিয়ে চক্রটির আরো অন্তত আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের পাঁচ থেকে ছয়জন শীর্ষ কারবারি রয়েছেন। ঢাকা ছাড়াও কক্সবাজার, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় তাঁরা সক্রিয়।

জানতে চাইলে ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ গতকাল শুক্রবার কালের কণ্ঠকে বলেন, মাদক নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান চলছে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। সম্প্রতি মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি অবৈধ সিসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, চক্রের সদস্যরা ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন অনলাইন পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখেন।

তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী এবং অভিজাত পরিবারের সন্তান। বাসাবাড়িতেও তাঁরা সিসার আসর বসান। অর্থের প্রয়োজনে তাঁদের কেউ কেউ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন।

মসলার আড়ালে সিসা আমদানি : দুই মাসের গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর গত বুধবার রাতে রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে এএস সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিএনসি। সেখান থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, সোলায়মানের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাকর ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, সিসাগুলো হংকং থেকে আমদানি করে ‘সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের’ মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করা হয়েছিল। শাকিলের মাধ্যমে সেগুলো পৌঁছাত সোলায়মানের কাছে।

সোলায়মানের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। পরে শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এর মালিক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা হয়েছে। ডিএনসির একজন কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। পলাতক সদস্য ও অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিএনসির কর্মকর্তারা জানান, চক্রটির সন্ধান পেতে প্রায় দুই মাস নজরদারি চালানো হয়। এক পর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। এরপর চালান সংগ্রহ ও সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত পাঁচ কেজি সংগ্রহ করতে গিয়ে আমদানি করা আরো ২৫ কেজিসহ মোট ৩০ কেজি সিসার সন্ধান পাওয়া যায়।

ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সালমান নিবির নামের আরেকজনের সঙ্গে সিসা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিরসহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে সিসার অবৈধ ব্যবসা করে আসছেন। সালমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সিসা কিভাবে মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখছে ডিএনসি। আমদানির সময় শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া, বৈধ আমদানির কাগজপত্রের আড়ালে অবৈধ পণ্য আনা হয়েছে কি না এবং উদ্ধার হওয়া সিসার প্রকৃত উৎস সম্পর্কে তদন্ত চলছে।

কুশ মাদক পাচারেও আন্তর্জাতিক চক্র : সিসার পাশাপাশি বিদেশ থেকে কুশ মাদকও দেশে আনছে একাধিক আন্তর্জাতিকচক্র। ডিএনসি সূত্র জানায়, দেশের দুটি বিমানবন্দর ও স্থলসীমান্তকে পাচারের রুট হিসেবে ব্যবহার করছে তারা। ২০২২ সাল থেকে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এ মাদকের ব্যবহার বাড়ছে। এসব চক্রের লক্ষ্য বাংলাদেশে কুশ মাদকের বাজার তৈরি করা। সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশ পাচারের সময় অভিজিৎ দাস নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ডিএনসি।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের একটি চক্রের সমন্বয়ে গড়ে উঠেছে আন্তর্জাতিক মাদকচক্রটি। তারা বাংলাদেশে কুশ মাদকের বাজার তৈরির চেষ্টা করছে। নতুন ধরনের এই মাদক নিয়ন্ত্রণে কাজ চলছে।

কুরিয়ারে সরবরাহ, লেনদেন মোবাইল ব্যাংকিংয়ে : ডিএনসি সূত্র জানায়, চক্রের সদস্যরা ফেসবুক পেজের মাধ্যমে সিসার অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসে সারা দেশে সরবরাহ করেন। অর্থ লেনদেন করেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। উচ্চবিত্ত ও শিক্ষিত তরুণদের লক্ষ্য করে আন্তর্জাতিক মাদকচক্র দেশে সিসা, কুশসহ নতুন মাদকের বাজার তৈরির চেষ্টা করছে। বাংলাদেশকে মাদক পাচারের ট্রানজিট হিসেবেও ব্যবহারের চেষ্টা করছে তারা। তবে ডিএনসি ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে এসব চালান ধরা পড়ছে।

ডিএনসি সূত্র জানায়, এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করে পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষের পরীক্ষাগার পরিচালনাকারী চক্রের মূল হোতা ও পলাতক আসামি তৌসিফকে গ্রেপ্তার করা হয়। গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় ডিএনসির অনুসন্ধানের সূত্র ধরে ওয়ারীতে তাঁর বাসায় অভিযান চালানো হয়। সেখানে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি পরীক্ষাগারের সন্ধান পাওয়া যায়।

ওই পরীক্ষাগার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ ও সদ্য সংগৃহীত কুশ, চাষের উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষেও টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ডিএনসিকে জানান, ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে তিনি ইয়াবা ও কুশ সরবরাহ করতেন। মাদকের উৎপাদন, চাষ, সরবরাহ ও আন্তর্জাতিক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিসাচক্রের চার শতাধিক সদস্য দেশে সক্রিয়

আপডেট সময় ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬