ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গোলাম পরওয়ার, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই দিতে হবে।

ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। এ বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন আসলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই পাঠ সামনে রেখে আমাদের পথ চলতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৮:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬