ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে তৈরি পোশাক কারখানায় অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে কারখানাটি বন্ধ ছিল। পরে শুক্রবার অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। ওই আসনটিতে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান এমপি ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানা ছুটি হয়ে গেছে। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। পুলিশের কাছে খবর ছিল, সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি।

তিনি জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও বিভিন্ন সময় সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

আপডেট সময় ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬