ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ভারতের আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৬ জন বলা হয়েছির।

শুক্রবার (১৩ নভেম্বর) আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মিনিবাসের সঙ্গে কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। নিহতদের অনেকেই কলেজশিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। জাতীয় মহাসড়ক ৭১৫-এ দুর্ঘটনাটি ঘটে।

মিনিবাসটি গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে কন্টেইনার ট্রাকটি যাচ্ছিল আসামের ওপরের অংশের দিকে। পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনাকবলিত মিনিবাসটির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাসটি থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানিয়েছেন, চিকিৎসকেরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে মিনিবাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাসের ভেতরে আটকা পড়েছিলেন। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়।

পরে নয়টি অ্যাম্বুলেন্সে করে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ২০ জনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বিধায়ক ও আসামের মন্ত্রী অতুল বোরাও উদ্ধারকাজ তদারকি করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক মিনিবাসটির নিয়ন্ত্রণ হারান। এ ছাড়া কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে যান চলাচলের নিয়মও অমান্য করা হয়ে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। গাড়ির গতিসীমা ও যাত্রী বহনের নিয়ম মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত রাতে গোলাঘাটের একটি হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আপডেট সময় ০৭:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬