ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ইউক্রেনকে আরো ২২ কোটি ডলার দিচ্ছে জার্মানি

ইউক্রেনের জ্বালানি, তাপ ও পানি সরবরাহব্যবস্থা সচল রাখতে শীতকালীন সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত ২০ কোটি ইউরো দিচ্ছে জার্মানি। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ১০ লাখে।

ইউক্রেনের জ্বালানি, তাপ ও পানি সরবরাহব্যবস্থা সচল রাখতে শীতকালীন সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত ২০ কোটি ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। মার্কিন ডলারে যার পরিমাণ দাঁড়ায় ২২ কোটিতে।

শুক্রবার বার্লিন এ ঘোষণা দেয় বলে জানায় তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। জার্মান পার্লামেন্টের বাজেট কমিটির অনুমোদনের পর এ অর্থ ছাড় করা হচ্ছে।

এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন। তার দাবি, ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করতেই এ হামলা চালানো হচ্ছে।

ওয়াডেফুল বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় রাশিয়ার পরিকল্পিত হামলা থেকে একটাই বিষয় স্পষ্ট—গুরুতর আলোচনার পথে না হেঁটে মস্কো মনে করছে, শীতের তীব্রতা তাদের পক্ষে কাজ করবে। তবে তাদের এই হিসাব ব্যর্থ হবে।

কারণ, পুতিন ইউক্রেন ও তার সহযোগীদের সহনশীলতা ও দৃঢ়তাকে এখনো অবমূল্যায়ন করছেন।

জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান বলেন, বেসামরিক অবকাঠামো সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জ্বালানি ও পানি সরবরাহব্যবস্থা পুনরুদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনের কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখবে বার্লিন।

এই সহায়তা সংহতির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন রিম আলাবালি রাদোভান। তিনি বলেন, একই সঙ্গে এটি ইউরোপের নিরাপত্তায় অবদান রাখছে এবং ইউক্রেনীয়দের নিজ দেশে বসবাস অব্যাহত রাখতে সহায়তা করছে।

এই যুদ্ধ ও দুর্ভোগের অবসান হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জ্বালানি খাতে যুদ্ধবিরতি হতে পারে সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ।

আনাদোলু বলছে, এমন এক সময়ে এ সহায়তা দেওয়া হচ্ছে, যখন ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও পানি সরবরাহব্যবস্থায় রাশিয়ার হামলা বেড়েছে। এতে দেশটির লাখ লাখ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে কিয়েভ।

এদিকে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী দেশ জার্মানি। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনকে ৪৫৭০ কোটি ইউরোর বেশি বেসামরিক সহায়তা দিয়েছে অথবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বার্লিন।

পাশাপাশি সামরিক সহায়তা হিসেবে দিয়েছে বা বরাদ্দ রেখেছে প্রায় ৫৭৮০ কোটি ইউরো। সব মিলিয়ে সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৩৫০ কোটি ইউরো, যা প্রায় ১১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

ইউক্রেনকে আরো ২২ কোটি ডলার দিচ্ছে জার্মানি

আপডেট সময় ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬