ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

কলমের জাদুতে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে বাংলা সাহিত্যে সৃষ্টি করেছিলেন এক অনন্য জগৎ। মিসির আলি ও হিমুর মতো কালজয়ী চরিত্রের মাধ্যমে কোটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ তার ৭৮তম জন্মদিন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।

লেখকের জন্মদিন উপলক্ষে তার জন্মভূমি নেত্রকোনায় শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। এ আয়োজনে হলুদ পাঞ্জাবি পরে ছেলেরা হিমু এবং নীল শাড়িতে মেয়েরা রূপা সেজে অংশ নেবেন। থাকছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডাসহ নানা আয়োজন।

প্রায় এক যুগ ধরে হুমায়ূন আহমেদের জন্মদিনে এ উৎসবের আয়োজন করে আসছে সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা। এবারের অনুষ্ঠানেও লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন বয়সী ভক্তদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় লেখকের বিভিন্ন শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এরপর সকাল ১১টায় হিমু ও রূপা সেজে অংশগ্রহণকারীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করবেন।

শোভাযাত্রাটি শহরের সাতপাই নদীর পাড়সংলগ্ন চক্ষু হাসপাতাল এলাকা থেকে যাত্রা শুরু করবে। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে এটি মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি লেখক, কবি, সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন। পরে সেখানে কেক কেটে লেখকের জন্মদিন উদ্‌যাপন করা হবে।

উৎসবের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবন নিয়ে আলোচনা করবেন লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও তাঁর ভক্তরা। পাশাপাশি তাঁর নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ করা হবে এই কথাসাহিত্যিককে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা থেকে সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। জন্মের পর মায়ের প্রথম সন্তান হিসেবে তাকে ঘিরে পরিবারেও ছিল বিশেষ আয়োজন। তার নানা মামার বাড়িতে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। এমনকি জন্মঘরে তার নামফলকও স্থাপন করা হয়েছিল।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তার জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথন আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা। প্রতিবছর এসব আয়োজন ঘিরে নেত্রকোনা শহরে লেখক, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা বসে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

আপডেট সময় ০৩:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬