ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট ও কম মজুরির প্রতিবাদে বুধবার স্পেনজুড়ে রাজপথে নেমে আসেন কয়েক লাখ মানুষ। গত ১৪ বছরের মধ্যে দেশটিতে এটিই ছিল প্রথম সাধারণ ধর্মঘট।

প্রবল বৃষ্টিও বিক্ষোভকারীদের থামাতে পারেনি। রাজধানী মাদ্রিদে বৃষ্টির মধ্যেই স্লোগান, নাচ ও হাতে চাবি উঁচিয়ে ধরে প্রতিবাদ জানান তারা।

মাদ্রিদ ও বার্সেলোনায় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ধর্মঘটের প্রভাব নিয়ে শ্রমিক ইউনিয়ন ও নিয়োগকর্তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

‘মজুরি, আবাসন ও দ্রব্যমূল্য’, এই তিন দাবিকে সামনে রেখে বুধবার মধ্যরাত থেকে স্পেনে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট শুরু হয়। দেশটির দুটি বৃহত্তম শ্রমিক সংগঠন ‘কোমিসিওনেস ওব্রেরাস’ ও ‘জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স’ ছাড়াও ছোট কয়েকটি শ্রমিক সংগঠন এতে সমর্থন জানায়।

২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সরকারের সময় বড় আন্দোলনের পর এটিই ছিল প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজিত প্রথম বড় কর্মসূচি।

১৯৭০-এর দশকের শেষদিকে স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এটি ছিল অষ্টম সাধারণ ধর্মঘট।

ধর্মঘটে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আয়োজক ও কর্তৃপক্ষের হিসাবে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। মাদ্রিদে আয়োজকদের দাবি, পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে সরকারি হিসাবে এই সংখ্যা ১ লাখ ২০ হাজার। বার্সেলোনায় আয়োজকদের হিসাবে অংশগ্রহণকারী ছিলেন ৪ লাখ, আর পুলিশের হিসাবে ৫৫ হাজার।

উত্তরের শহর বিলবাওতে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতির কথা জানিয়েছে নগর পুলিশ।

আবাসন সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তরুণেরা। গত ১০ বছরে স্পেনে বাড়িভাড়া প্রায় ৮০ শতাংশ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে বাড়েনি মজুরি। আয়োজকদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয়, কোনো পর্যায়ের সরকারই আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এসব ব্যর্থতার প্রতিবাদেই এই ধর্মঘটের আয়োজন করা হয়েছে

বার্সেলোনায় স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জার্দিনেতস দে গ্রাসিয়া থেকে এবং মাদ্রিদে সন্ধ্যা ৬টায় আতোচা স্টেশন থেকে প্লাজা দে এস্পানিয়া পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দুই শহরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে আতশবাজি ও ফ্লেয়ার ছুড়লে দাঙ্গা পুলিশ তাদের ওপর চড়াও হয়।

এ ঘটনায় সারা দেশে ৭০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ মোট ১ হাজার ৫০০টি অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। মাদ্রিদে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের বাস ডিপোর বাইরে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো।

এদিকে, শ্রমিক সংগঠন ইউজিটির সাধারণ সম্পাদক পেপে আলভারেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, শহরের প্রধান পাইকারি খাদ্যবাজার ‘মেরকামাদ্রিদে’ আন্দোলনকারীদের একটি তথ্যকেন্দ্র ঘিরে ফেলে পুলিশ। এতে তাদের সাংবিধানিক অধিকার চর্চায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট সময় ০৫:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬