ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর Logo চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি Logo রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া Logo মিরপুরে নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, আটক ১৪ Logo ৭ নভেম্বরকে ‘স্বাধীনতা রক্ষার দিন’ বললেন রুহুল কবির রিজভী Logo মানব পাচার প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর Logo দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০ Logo সানার ভয়াবহ বিমান হামলা: ২২ জন নিহত, ৩০ আহত Logo কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম Logo বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি নেতা কবির আহমেদের পক্ষের নেতাকর্মীরা একটি র‌্যালি বের করেন।

অন্যদিকে, সম্প্রতি গঠিত ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরাও অংশ নেন।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মোহনা টেলিভিশনের কসবা প্রতিনিধি খ আ ম হারুনুর রশিদ ঢালীও রয়েছেন।

সংঘর্ষের বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকেই নির্ধারিত সীমানা অতিক্রম না করার অনুরোধ জানানো হয়েছিল।

কিন্তু তারা প্রশাসনের অনুরোধ রাখেননি। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর

দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০

আপডেট সময় ০৮:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬