ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর Logo চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি Logo রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া Logo মিরপুরে নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, আটক ১৪ Logo ৭ নভেম্বরকে ‘স্বাধীনতা রক্ষার দিন’ বললেন রুহুল কবির রিজভী Logo মানব পাচার প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর Logo দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০ Logo সানার ভয়াবহ বিমান হামলা: ২২ জন নিহত, ৩০ আহত Logo কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম Logo বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলেনা বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা এবং জেলা পুলিশের কল্যাণ সভা, প্রীতিভোজ, দোয়া ও প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়েছে; দিবসটি জেলা জামায়াত ও বিএনপিও পৃথকভাবে পালন করেছে।

কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। ০৭ নভেম্বর ২০২৬, শনিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা, প্রীতিভোজ ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি পুলিশ লাইন্স জামে মসজিদে আসরের নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, জেলা জামায়াত ও জেলা বিএনপির উদ্যোগেও দিবসটি পালন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলেনা বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬