ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানব পাচার প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর Logo দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০ Logo সানার ভয়াবহ বিমান হামলা: ২২ জন নিহত, ৩০ আহত Logo কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম Logo বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ Logo সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত Logo ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলেনা বিএনপি: হাসনাত আব্দুল্লাহ Logo দীপাবলির দিয়ার তৈরিতে ব্যস্ততা কুমারপাড়ার ঘরে ঘরে Logo ঈশ্বরের সান্নিধ্যের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যা, ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড Logo প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নেতৃত্বে নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ পৌঁছেছে। শোভাযাত্রায় মোট ৭ কিলোমিটার রাস্তা হেঁটে মানিক মিয়া এভিনিউ পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‍্যালিতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

এর আগে র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র‍্যালি করছে বিএনপি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মানব পাচার প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬