ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ৭ বাংলাদেশি নিহত Logo রোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি Logo ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন Logo ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধ Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ Logo আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি ভিসি Logo ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা Logo রূপগঞ্জে তিন শতাধিক স্পটে ৩৫ সিন্ডিকেটের রমরমা মাদক বাণিজ্য Logo ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ

মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না: ফজলুর রহমান

এক টাকা হলেও মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াতে হবে, না হলে কোনোদিন উত্তর দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে। কিন্ত কোনো কারণেই মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না।’

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে তাদের বলতে হয়েছে, তারা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল।’

তিনি আরও বলেন, ‘অন্তত ৯৯ শতাংশ মেম্বার বিএনপির যারা হয়েছেন, তাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না: ফজলুর রহমান

আপডেট সময় ০১:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬