ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন Logo ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধ Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ Logo আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি ভিসি Logo ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা Logo রূপগঞ্জে তিন শতাধিক স্পটে ৩৫ সিন্ডিকেটের রমরমা মাদক বাণিজ্য Logo ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ Logo এআই খাতের স্বর্ণযুগ কি শেষ? Logo মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না: ফজলুর রহমান Logo প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছিলেন দেশে, বাসায় মিলল রক্তাক্ত মরদেহ

সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি বটিও পাওয়া যায়।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন।

নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাসার বাথরুমে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাথরুমে রক্তমাখা একটি বটি দা পাওয়া যায়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনও ঘটনা, তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছিলেন দেশে, বাসায় মিলল রক্তাক্ত মরদেহ

আপডেট সময় ১২:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬