ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার Logo অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের Logo মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির Logo ‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ Logo শীতে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস Logo বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা Logo মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপ Logo বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী Logo নিহত তৌফিকের স্ত্রী পেলেন চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ Logo আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টায় কেউ লাভবান হবে না

আশুলিয়ায় ফের শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় ছুটি

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কারখানায় হাজিরা দেওয়ার পর শ্রমিকদের একটি অংশ বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিতে বাধ্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ কয়েকটি পয়েন্ট থেকে তাদের সরিয়ে দেয়।

সকাল ৮টার দিকে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। এরপর তারা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন কারখানার প্রধান ফটকে জড়ো হন। সেখানে অন্য শ্রমিকদেরও কারখানা থেকে বেরিয়ে আসতে বাধ্য করেন। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে শতাধিক কারখানার শ্রমিক সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারী শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ কয়েকটি পয়েন্টে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড আগামী ডিসেম্বরে বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও কত টাকা বেতন বাড়ানো হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং পুলিশভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার

আশুলিয়ায় ফের শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় ছুটি

আপডেট সময় ০১:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬