ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড Logo হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছেন : রিজভী

চীনা বিনিয়োগে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি: রিজভী

চীনের প্রস্তাবিত অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এক লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি। সেখানে প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশে উৎপাদন, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও বস্ত্র খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ, উন্নয়ন ও অবকাঠামো সহযোগী। দেশটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী।

তিনি জানান, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য সম্পর্ক আরো ভারসাম্যপূর্ণ করতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ জোরদার করা প্রয়োজন।

রিজভী বলেন, চীনের অর্থনৈতিক রূপান্তর, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। অবকাঠামো উন্নয়ন, শিল্পের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল রূপান্তর, কৃষি, পানি ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বিএনপি।

বাংলাদেশের এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশ্বে একটিই চীন রয়েছে। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দলের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানো হলে রাজনৈতিক আস্থা ও বোঝাপড়া আরো শক্তিশালী হবে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে রিজভী বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে দেশে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি চীন বিবেচনা করতে পারে।

তিনি আরো বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী পররাষ্ট্রনীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি।

ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হতে হবে পারস্পরিক স্বার্থ, স্বচ্ছতা, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ

চীনা বিনিয়োগে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি: রিজভী

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬