ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন Logo শ্রমিক আন্দোলন • গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০ Logo প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব Logo মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা Logo ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ Logo মিয়ানমারে চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আগামী ৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রথম ‌‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের প্রথম এই সোলার এক্সপোর শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি মেলা চত্বর ঘুরে দেখবেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ৩ ও ৪ নভেম্বর আয়োজিত এই এক্সপোতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ছাদের প্রতিটি ইঞ্চি করুন ব্যবহার, সৌর বিদ্যুতে আয় বাড়ান বারবার’। সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক মেলার আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী জানান, এক্সপো চলাকালে সৌরশক্তির বহুমুখী ব্যবহার ও বিস্তার নিয়ে মোট চারটি মূল সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অবদান বাড়ানো, দেশের প্রতিটি অঞ্চলে এর বিস্তার ঘটানো এবং সাধারণ নাগরিক ও উদ্যোক্তাদের খালি জমি ও বাসাবাড়ির ছাদ ব্যবহারে উৎসাহিত করার বিষয়গুলো প্রাধান্য পাবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি দূর করতে এবং তীব্র গরমে জনগণের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে সরকারের গৃহীত নীতিমালা ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এক্সপোতে সৌরশক্তি খাতের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও সবুজ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরি এবং তহবিলের ব্যবস্থা করার সুযোগ থাকবে।

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে নীতি-নির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকরা অংশ নেবেন। একই সাথে মেলা থেকে মিলবে সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, গ্রিন ও ক্লাইমেট ফাইন্যান্সিং, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত যাবতীয় আপডেট।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬