ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু Logo শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ. লীগের ১১ নেতাকর্মী আটক Logo ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা Logo কনসার্টে নাচতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল বিটিএস তারকার Logo আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, রণবীর-অনীতের হাতে সেরার পুরস্কার Logo দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের Logo রাজনৈতিক দলগুলোতে বাড়ছে অর্থ ও পেশিশক্তির ব্যবহার : টিআইবি Logo শ্রমিক অসন্তোষের মধ্যেই গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস Logo মেট্রো রেলের সব স্টেশন চালু, চলাচল স্বাভাবিক Logo কিইউদের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত পন্থ, কপাল খুলতে পারে জুরেলের

জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা শত্রুপক্ষকে ধ্বংসে প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরানের ওপর নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিক ও সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, শত্রুপক্ষের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না; বরং নিজেদের বিবেচনায় প্রতিক্রিয়ার সময় ও ধরন নির্ধারণ করবে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আবদোল্লাহি জানান, ইরানের সশস্ত্র বাহিনী গোয়েন্দা সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে শত্রুদের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নিবিড় নজর রাখছে। পাশাপাশি সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো বৈরী তৎপরতার ইঙ্গিত পাওয়া মাত্রই ইরান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে প্রতিপক্ষের প্রথম হামলার জন্য অপেক্ষা করা হবে না।

আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, কার্যকর এবং কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের কঠোর নির্দেশনা দেওয়ার পর এসব বক্তব্য দেন তিনি। ওই নির্দেশনাকে বিচক্ষণ, দূরদর্শী ও সিদ্ধান্তমূলক আখ্যা দিয়ে আবদোল্লাহি বলেন, তৃতীয় ‘আরোপিত যুদ্ধের’ সময় যেমন সর্বোচ্চ নেতার নির্দেশনা সামরিক বাহিনীকে পথ দেখিয়েছিল, এবারও তা একইভাবে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি সর্বোচ্চ নেতা ও ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাতৃভূমি রক্ষা করা হবে।

আবদোল্লাহি আরও জানান, কমান্ডার-ইন-চিফের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক বাহিনী দেশ ও জনগণকে রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন ও ইসরায়েলি শত্রুদের মোকাবিলায় তারা উন্নত সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়ানো হবে।

নতুন করে ইরানে হামলা চালানো হলে এবার সম্পূর্ণ ভিন্ন কৌশলে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। তার দাবি, এই প্রতিক্রিয়া তৃতীয় ‘আরোপিত যুদ্ধের’ সময়ের চেয়েও অনেক বেশি কঠোর ও কার্যকর হবে।

ইরানের সামরিক বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে। প্রতিপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইরান। তথ্যসূত্র: তাসনিম নিউজ

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা শত্রুপক্ষকে ধ্বংসে প্রস্তুতি নিচ্ছে ইরান

আপডেট সময় ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬